সারাদেশ

বিনামূল্যে বীজ-সার পেলেন ৪০ হাজার কৃষক

ভোলা প্রতিনিধি : ভোলায় ৪০ হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ১৭

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষানীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবীর,অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, সহ অন্যান্যরা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। এই সরকার কৃষির সমৃদ্ধির জন্য কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার-বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

একজন কৃষক ১ বিঘা জমির জন্য ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এওপি সার, ভুট্রার বীজ ২ কেজি,২০ কেজি ডিএপি সার পায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা