ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: দেশের ১৪ হাজার ৭০৭ ভিক্ষুক পুনর্বাসিত

রোববার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়া, বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সাধারণ সম্পাদক সরদার আব্দুর রব, সহ-সাধারণ সম্পাদক এইচএম মইনুল ইসলাম, সহ সভাপতি তানিয়া খাতুন, মোল্লা মাসুদুল হক, প্রচার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন রতন, কোষাধ্যক্ষ এস এস শোহান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সরদার ইনজামামুল হক, এ্যাড. সাজ্জাদ হোসেন, জাহিদুল ইসলাম জাদু, আবু বক্কর সিদ্দিক, আল আমিন, সিরাজুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, তানজিম আহমেদ, শেখ সোহেল, মাহমুদুল হাসান, সাকিব হাওলাদার, শেখ আবু তালেব, আমিনুল ইসলামসহ জেলা কমিটির নেতৃবৃন্দ, সংগঠনের সকল সদস্যবৃন্দ ও চালক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে বাগেরহাটের বাস ও পরিবহন শ্রমিক-চালকদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়।

আরও পড়ুন: হেমন্তে গ্রাম বাংলার প্রকৃতি

জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রাকৃতিক দূর্যোগের চেয়ে সড়ক দুর্ঘটনা ভয়াবহ।

প্রতিদিনই দুর্ঘটনার শিকার হয়ে কারো মা- বাবা, কারো আত্মীয় স্বজন, কারো ছেলে-মেয়ে মারা যাচ্ছে। এক্ষেত্রে সকলকে এগিয়ে এসে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা