সারাদেশ
জোরপূর্বক জমির ধান কর্তন

থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি বিরামপুরের ইদ্রিস

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানোচগাড়ী (পশ্চিম কুচিয়ামোড়) গ্রামে মোঃ ইদ্রিস আলীর পৈতৃক সম্পত্তি থেকে জোরপূর্বক আমন মৌসুমের ধান কেটে নিয়ে যান মোঃ হাচেন আলী গংরা।

বিরামপুর উপজেলায় ৪ নং দিওড় ইউনিয়নের কানোচগাড়ী (পশ্চিম কুচিয়ামোড়) গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের পুত্র মোঃ ইদ্রিস আলীর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কানোচগাড়ী মৌজার ১৭৮ দাগের ১ একর ১৬ শতাকের মধ্যে ৮০ শতক জমি পৈতৃক সূত্রে পেয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে চাষাবাদ করে ভোগ দখল করে আসছেন। ইতিমধ্যে চলতি বছর মোঃ ইদ্রিস আলী ঐ জমিতে আমন ধান চাষ করেন। জমিতে ধান কাটার সময় আসায় একই গ্রামের প্রতিপক্ষ মোঃ হাচেন আলী (৫৬), পিতা-মৃত ইসিমুদ্দীন, মোঃ মহাসিন আলী (৫০), পিতা- মোঃ হাচেন আলী, মোঃ মুন্না (২৭), মোঃ নাঈম (২২), উভয়ের পিতা মোঃ মহাসিন আলী, মোঃ মকলেছ (৫৫) পিতা ছইর উদ্দিন, মোঃ উজ্জ¦ল (২৫), মোঃ সাদো (২২) উভয়ের পিতা মোঃ মকলেছ দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে গত ১০ নভেম্বর ইদ্রিস আলীর জমিতে গিয়ে ধান কাটতে শুরু করে। এ সময় জমির প্রকৃত মালিক মোঃ ইদ্রিস আলী তাদেরকে ধান কাটতে বাধা দিলে তারা তাকে মারপিট ও হত্যার হুমকি দেন।

এই ঘটনায় তিনি নিরুপায় হয়ে বিরামপুর থানায় অভিযোগ করলেও বিরামপুর থানার পুলিশ অভিযোগটি আমলে না নেওয়ায় প্রতিপক্ষরা গরীব অসহায় মোঃ ইদ্রিস আলীর ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়।

মোঃ ইদ্রিস আলীর অভিযোগে আরও জানা যায়, প্রতিপক্ষরা তার জমিতে থাকা ১৩ টি ইউক্যালিপটাস গাছও কর্তন করে নিয়ে যায় । যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। মোঃ ইদ্রিস আলী প্রতিপক্ষদের বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ আদালতে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন। সেই মামলায় ২০১৩ সালের ২৩ অক্টোবর তারিখে অতিরিক্ত দায়রা জজ আদালাত মোঃ ইদ্রিস আলীর পক্ষে রায় দেন।

প্রতিপক্ষ মোঃ হাচেন আলী ১.১৬ একরের মধ্যে দুজনের অংশ ক্রয় করেন। কিন্তু তিনি মোঃ ইদ্রিস আলীর পুরো ৮০ শতক জমি দখল করার চেষ্টা করেন। মোঃ ইদ্রিস আলী বার বার ধান চাষ করলেও লাঠিয়াল বাহিনী দিয়ে প্রতিবারেই মোঃ হাচেন আলী ধান কেটে নিয়ে যান। এবারও তাই করেছেন।

এই ঘটনায় বিরামপুর থানায় এসআই নুরুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, ঘটনার অভিযোগ পেয়েছি তবে অন্য কাজের কারণে সেখানে যেতে পারি নাই। এই দিকে জমির মালিক মোঃ ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, থানাকে অভিযোগ দেওয়ার পরেও আমি তাদের কাছ থেকে কোনো সুবিচার পাইনি। মোঃ ইদ্রিস আলী অসহায় হওয়ায় প্রতিপক্ষরা বার বার তার ক্ষতিসাধন করছে। এ ব্যাপারে মোঃ ইদ্রিস আলী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাব-রেজিষ্ট্রার অফিসের মালামাল চুরি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ নিলাম না দেওয়ায় ভবনের জানালা-দরজাসহ অন্যান্য মালামাল একের পর এক চুরি হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। সরকার ইতিপূর্বে ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রার অফিসের পরিত্যক্ত জায়গায় নতুন ভবন নির্মাণ করার পর পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেন। সেই নির্মাণকৃত নতুন ভবন গত কয়েক বছর আগে উদ্ভোধন হওয়ার পর সেখানে এখন সাব-রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম পরিচালনা হচ্ছে। পুরাতন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

ভবনের জানালা-দরজা ও অন্যান্য আসবাবপত্র গুলি রক্ষণাবেক্ষনের অভাবে দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে। ভবনটি নিলাম দিলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হতো। কিন্তু দিনাজপুর গণপূর্ত বিভাগ এই পরিত্যক্ত ভবনটি নিলাম দিচ্ছে না। আসলে দিনাজপুর গণপূর্ত বিভাগ এর নজরে নেই? যদি নজরে থাকে তাহলে কেন সেই ভবনটি নিলাম না দিয়ে ফেলে রেখেছেন। এমন প্রশ্ন সকলেরই।

কিছু অসৎ ব্যক্তিরা এই ভবনটির দেওয়াল ভেঙ্গে ব্যবহার করছে। এ ব্যাপারে স্থানীয় সুধীজন জরুরী ভিত্তিতে ভবনটির নিলামের জন্য দিনাজপুর গণপূর্ত বিভাগের নেক দৃষ্টি কামনা করেছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু...

হাতিয়ায় এনজিও’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জ...

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা