সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ সদরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- কোটালীপাড়া উপজেলার বিরামকান্দি গ্রামের ফজল শেখের ছেলে শফিক শেখ (২৫) ও একই গ্রামের মোসলেম শেখের ছেলে লায়েক শেখ (৪৫)।

আরও পড়ুন : ছেলে হত্যায় বাবার মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক ও ভাটিয়াপড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. আরব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর উত্তর পাড়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের থাকা ২ জন নিহত হন। আহত হয় বাসে থাকা আরও দুইজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : ফুলবাড়ীতে আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা

ভাটিয়াপড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. আরব আলী জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু  

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা