ছবি: সংগৃহীত
বাণিজ্য

টমেটো চাষে লাভবান হচ্ছেন কৃষকরা              

এসএম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে অধিক লাভের আশায় টমেটো চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকরা।

আরও পড়ুন: বেনাপোলে আমদানি-রফতানি শুরু

টমেটোর ফলন ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় টমেটোর দামও ভাল পাওয়া যাচ্ছে। আশাতীত দাম পেয়ে খুশি কৃষকরা। এতে অন্য কৃষকরাও টমেটো চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

উপজেলার কৃষি বিভাগ জানিয়েছে, উপজেলায় টমেটোর চাষে কৃষকরা লাভবান হচ্ছেন। এসএসিপি’র প্রকল্পের আওতায় ফকিরহাটে ৮ টি ইউনিয়নে ৪১০ শতক জমিতে মোট ৪১০ জন কৃষক বর্তমানে টমেটো চাষ করছেন।

কৃষকরা এই টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এর চাহিদা বেশি থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন। আর্থিকভাবে তারা লাভবান হওয়ায় চাষেও আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৮

বেতাগার কৃষক রাজ্জাক শেখ বলেন, কৃষি বিভাগের পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে তাদের সহযোগিতায় তিনি ১০ শতক জমিতে টমেটো চাষ শুরু করেন। ইতিমধ্যে তিনি অর্ধ লক্ষাধিক টাকার টমেটো বিক্রি করেছেন।

কিন্তু চাষ করতে ব্যয় হয়েছে মাত্র ৫-৬ হাজার টাকা। পদ্মাসেতু হওয়ায় বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এই টমেটো বিক্রি হচ্ছে।

কৃষক সঞ্জয় চক্রবর্তী, আজমল মোড়ল, মাহমুদ শেখ, আনন্দ পালসহ অনেক কৃষক জানান, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে তারা টমেটো চাষ করছেন। এটি চাষ করে আশানুরূপ ফলন হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে টমেটো চাষাবাদের পরিকল্পনা করছেন।

তারা আরও জানান, টমেটোর চারা লাগানোর ২ মাসের মধ্যে ফুল আসে। ২ মাস পর থেকে ফল ধরে। অন্য সবজি চাষের পাশাপাশি এসব কৃষকরা টমেটো চাষ করে সাফল্য পেয়েছেন।

আরও পড়ুন: ৩ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ মন্ডল, বিপুল পাল, সোলাইমান আলী মন্ডল ও বিপ্লব দাশ জানান, কৃষকদের টমেটো চাষে উদ্বুদ্ধ করার পর তারা চাষে আগ্রহী হয়েছেন।

এসএসসিপির প্রকল্পের আওতায় তাদের প্রশিক্ষণ দেওয়ার পর টমেটো চাষ শুরু করেন। কৃষি বিভাগ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এসব কৃষকদের বীজ, পলিথিন, সার ও সেড করার জন্য বাঁশ দিয়ে সাহায্য করা হয়েছে। অন্য সবজি চাষের পাশাপাশি তারা টমেটো চাষ করে লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, বৃষ্টি ও তাপমাত্রার নানা জটিলতা থাকলেও টমেটোর ভালো ফলন হয়েছে। বেশ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের টমেটো চাষের প্রতি আগ্রহ বেড়েছে।

তিনি আরও বলেন, গ্রামের কৃষকরা এটি চাষ করে স্বাবলম্বী হয়েছেন। কৃষি বিভাগ এসব কৃষকদের সকল প্রকার সহযোগিতা করে থাকেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা