সংগৃহীত ছবি
সারাদেশ

রাজবাড়ীতে সড়কে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকদের মিলন মেলা

মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাবুপাড়া ও হেনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের খয়বর মণ্ডলের ছেলে আজিদুর মণ্ডল (৫০) ও কালুখালী উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল (২৫)।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে গলা কাটা লাশ উদ্ধার

পাংশা হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে গরুবাহী একটি পিকআপ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশার মৈশালা এলাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পিকআপটি বাবুপাড়া এলাকায় পৌঁছালে একটি গরু লাফ দিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া আজিদুর মণ্ডলের শরীরের ওপর পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, কালুখালী থেকে নসিমনে করে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ১০-১২ জন লালন ভক্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে নসিমনটি পাংশার হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি নসিমনকে ধাক্কা দেয়।

আরও পড়ুন : প্রেমিকার বাড়ির সামনে তরুণের মরদেহ

এতে নসিমনে থাকা কয়েকজন ছিটকে সড়কের ওপর পড়ে যান। এদের মধ্যে বিল্লাল নামে এক যুবক অজ্ঞাত ওই গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই সোহরাব হোসেন জানান, গরুর পিকআপটি আটক করা সম্ভব হলেও এর চালক ও সহকারী পালিয়ে যান। বিল্লালকে চাপা দেওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নিহত দুজনের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা