সারাদেশ

ব্রিজ ভেঙে ট্রাক খাদে, আহত ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কের বনিক্যপাড়া এলাকায় পুরনো একটি বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে পড়ে ২ জন আহত হয়েছে।

আরও পড়ুন : বোয়ালমারীতে ৩ আসামি গ্রেফতার

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার রাত সাড়ে ১২ টার দিকে একটি অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক ব্রিজে উঠলে চোখের পলকে ব্রিজ ভেঙ্গে ট্রাকটি নিচে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুই শ্রমিক আহত হয়। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ায় পাশের বিকল্প একটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করায় মঙ্গলবার ভোর থেকে ওই সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সড়কে চলাচলকারীরা পড়েছেন বিপাকে।

আরও পড়ুন : যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

এ বিষয়ে মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, পাশেই নির্মাণাধীন একটি কংক্রিটের ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। রাতে ওই ব্রিজের নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ট্রাক যাওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ে।

তবে বিকল্প আরেকটি বেইলি ব্রিজ সচল রয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুরে পাশের কংক্রিটের ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা