ছবি-সংগৃহীত
সারাদেশ

কাশিমপুরে ২ কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আকরাম হোসেন ও নজরুল ইসলাম ফরাজী নামে ২কয়েদির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবক

সোমবার (১৭ অক্টোবর) রাত ১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফরাজী (কয়েদি নং- ৭৪৮২/এ) বাগেরহাটের দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে। আকরাম (৪০) (কয়েদি নং-৩৮১৮/এ) ময়মনসিংহের কোতয়ালি থানার মির্জাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, ফরাজী সাভার থানার একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২) প্রায় ২০ বছর ধরে বন্দী ছিলেন।

আরও পড়ুন: ইয়াবাসহ গ্রেফতার নারী

রোববার মধ্যরাতে তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে রাখা হয়। সোমবার রাত ৮ টায় চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু।

অন্যদিকে আকরাম হোসেন নারী ও শিশু নির্যাতন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টায় চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আমিরুল ইসলাম জানান, নিহতদের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়না তদন্ত এবং কারাবিধি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা