সংগৃহীত
সারাদেশ

যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লা যাওয়ার পথে রামগড় সড়কের এগার মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ জন যাত্রী আহত হয়েছে।

আরও পড়ুন:নারায়ণগঞ্জে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রামগড় এগার মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত যাত্রীরা জানায়, সকালে পানছড়ি উপজেলা থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি পথিমধ্যে খাগড়াছড়ি-রামগড় সড়কের এগার মাইল এলাকায় আকা বাকা মোড় অতিক্রম করার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। আহত হয় বাসের ৩০জন যাত্রী।

আরও পড়ুন: কাশিমপুরে ২ কয়েদির মৃত্যু

তাৎক্ষনিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রামগড় থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদেরকে গুইমারা বিজিবি হাসপাতাল, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সান নিউজ কে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রামগড় থানা পুলিশ। পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য শান্তি পরিবহনের বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচলে কোন ব্যাঘাত হচ্ছে না সব কিছু স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা