সারাদেশ

প্রেমিকার বাড়ির সামনে তরুণের মরদেহ

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের চারদিন পর প্রেমিকার বাড়ির সামনে থেকে রাজীব শেখ (১৯) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : নদীতে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

সোমবার সকালে উপজেলার গিমটাকাঠি গ্রামের একটি কচাগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজীব শেখ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের সাইফুল শেখের ছেলে।

রাজীবের চাচা শেখ বাদশা বলেন, রাজীবের সঙ্গে কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এর আগে একবার ওই মেয়েটি রাজীবের বাড়িতে চলে আসে। পরে তাকে তার পরিবার নিয়ে যায়। চারদিন আগে রাজীব শেখ নিখোঁজ হয়। তার মোবাইলও বন্ধ ছিল। সকালে একজনের ফোন পেয়ে জানতে পারি রাজীবের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বাদশার দাবি, গত রোববার একটি মেয়েকে রাজীব উত্ত্যক্ত করেছেন বলে ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ গেলে তারা বলে ছেলেটি চলে গেছে। রাজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ব্রিজ ভেঙে ট্রাক খাদে, আহত ২

স্থানীয় কচুয়া সদর ইউপি সদস্য আজাদ বালি বলেন, ছেলেটির সঙ্গে আমার ওয়ার্ডের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আগেই শুনেছি। তবে মেয়েটির বয়স কম। সকালে মেয়ের বাড়ির সামনে গিয়ে ওই ছেলের ঝুলন্ত মরদেহটি দেখতে পাই।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন বলেন, খবর পেয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা