সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : হাড়কাঁপানো শীতের মধ্যেই বৃষ্টি

নিহতরা হলো, ওই গ্রামের ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ (দেড় বছর) ও মহিন তালুকদারের ছেলে আবরার হাসান (দেড় বছর)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের মত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের চাচা মুক্তার হোসেন ও জিয়াউল হক বলেন, কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে পাশে তারা খেলতে যায়। সেখানেই সকলের অগোচরে দুই শিশু পানিতে পড়ে যায়। এক পর্যায় তাদের খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা বলেন, পানিতে দীর্ঘসময় ডুবে থাকায় তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পূর্ব কালচোঁ গ্রামে দুই শিশু মৃত্যুর বিষয়টি অপমৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কোনো অভিযোগ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা