ছবি: সংগৃহীত
সারাদেশ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়াম

জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছেছে।

আরও পড়ুন: রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম, বাস চলাচল বন্ধ

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১ টা ১৬ মিনিটে তেজস্ক্রিয় এ জ্বালানির গাড়িবহর পারমাণবিক প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদীর পাকশীর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন।

আরও পড়ুন: জন্মদিনে প্রধানমন্ত্রী‌কে শু‌ভেচ্ছা জানা‌লেন মো‌দি

ইউরেনিয়ামের গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করলে বাংলাদেশ ও রাশিয়ার কর্মকর্তাও কর্মচারীরা ২ দেশের জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে স্বাগত জানান।

এর আগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাশিয়া থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে চালানটি। আজ ভোরে বিশেষ নিরাপত্তা বলয়ে ঢাকা থেকে সড়কপথে এ ইউরেনিয়ামের চালান রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়।

আরও পড়ুন: মোংলায় এতিমদের মাঝে খাবার বিতরণ

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, পাবনা-ঢাকা রুটে বেশ যানজটের সৃষ্টি হয়। এ কারণে যানজট নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে আজ ভোর ৭ টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রূপপুর প্রকল্পে জ্বালানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান ঘিরে প্রকল্প এলাকায় প্রস্তুতি চলছে। অনুষ্ঠানটি সফল করতে এরই মধ্যে রাশিয়া থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা রূপপুরে অবস্থান করছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা