ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় ২ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি: বরিশালের পশ্চিম কাউনিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম, বাস চলাচল বন্ধ

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের বিসিক এলাকার হাবিব (৩৫) ও ভোলার ইউনুস (৫০)। ২ জনই বালু ভরাটের কাজ করতেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নিহত শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাক ফেলে চালাক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়ায় দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ির কাগজপত্র যাচাই করে চালককে খুঁজে বের করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা