সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে ড্রামট্রাক চাপায় নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বালুবাহী ড্রামট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ও এক যাত্রীকে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

আরও পড়ুন : মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার আম্বর ফিশারিজের সামনে কালি চর রাস্তার মাথা সংলগ্ন মজু চৌধুরীর হাট রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টুমচর ইউনিয়নের কালিচর গ্রামের জগত বাড়ির আনোয়ার হোসেন ও স্থানীয় কৃষি সেচ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুরাদ হোসেন। গুরুতর আহত যাত্রী আজাদ টুমচরের সিরাজ মিয়ার ছেলে। তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ১

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা ভোলা মজু চৌধুরীর হাট আঞ্চলিক মহাসড়কে উঠার সময় মজু চৌধুরীর হাট থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালে দুইজন মারা যায়। রিকশাচালক ও অন্য এক যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রামট্রাকটি পালিয়ে গেছে। ঘটনাস্থলে ২ জন মারা গেছে। লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা