সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : গাজীপুরে বয়লার বিস্ফোরণ, আহত ১

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার মুহুরি (৪০)। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মুহুরি ছিলেন।

আরও পড়ুন : ওভারটেক করতে গিয়ে মৃত্যু

স্থানীয়রা বলেন, সকালে কুয়াশায় দূরের রাস্তা দেখা যাচ্ছিলো না। ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিলো দূরপাল্লার একটি বাস। ওই সময় ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল করে কুড়িগ্রাম জর্জকোর্ট যাচ্ছিলেন মুহুরি আব্দুস সাত্তার। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশার মধ্যে চড়াইখেলা ব্রিজ এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পৃষ্ট হয়ে ছাত্তার মুহুরি ঘটনাস্থলে মারা যান।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটি জব্দ করেছে। মরদেহ উদ্ধার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা