সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ড্রামট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের সাইফুল ইসলাম (৪৪) নামে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২জন গুরুতর ভাবে আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: নিখোঁজ ২ মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার

নিহত ব্যক্তি হলো, নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া হাজিরহাট গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করতেন।

এদিকে আহতরা হলো, লালপুর উপজেলার রামকান্তপু গ্রামের রাজন হোসেন (২২) এবং আসমাউল মোল্লা (৪৭)। এ সময় প্রতি দিনের মতো আজও তারা মোটরসাইকেলে করে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালপুরে থেকে ১টি মোটরসাইকেলে চড়ে৩ জন রূপপুর প্রকল্পের দিকে যাচ্ছিলেন। এরপর সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিস মোড়ে ১টি দ্রুতগামী ড্রামট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল মারা যায়। এর পরে গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ীতে কমছে পদ্মার পানি

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন জানান, এই দুর্ঘটনার পরে খবর পেয়ে লাশ উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ঈশ্বরদী হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে সিনিয়র অফিসারের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা