সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে জন্মাষ্টমী পালিত

নিনা আফরিন, পটুয়াখালী : বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পরমাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

আরও পড়ুন : খোলা হলো কাপ্তাই হ্রদের পানি

সোমবার সকালে পৌর শহরের হিন্দু সমাজ গৃহে মঙ্গল প্রদীপ জ্বেলে সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। পরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকল পর্যায়ের সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে একটি মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরেরে বিভিন্ন মন্দির প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট কমল দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারি প্রকল্প পরিচালক উৎসব মুখর রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল দাস প্রমুখ।

আরও পড়ুন : ১১ অঞ্চলে ঝড়ের আভাস

এসময় বক্তারা পরমাবতার ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে আলোচনা সহ বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং বণ্যার্তদের সহযোগিতার জন্য অনুদান প্রদানের ঘোষণা দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা