সংগৃহীত ছবি
সারাদেশ

খোলা হলো কাপ্তাই হ্রদের পানি

জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদের পানির স্তর তার চূড়ান্ত বিপৎসীমায় পৌঁছেছে। এমত অবস্থায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৭টা থেকে আবারও খুলে দেওয়া হয়েছে, সোমবার এখনো তা অব্যাহত রয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকালে এই দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝড়ের আভাস

প্রথমে রোববার সকাল ৮টার দিকে এই গেটগুলো খুলে দিয়ে তার ৬ঘণ্টা পর দুপুর ২টার দিকে তা বন্ধ করে দেওয়া হয়। এর পরবর্তীতে রাত সাড়ে ৭টা থেকে আবারও ১৬টি গেট ৪ ইঞ্চি করে খুলে দেওয়া হয়, এরপর সোমবার সকালে আরও ২ ইঞ্চি বাড়িয়ে ৬ ইঞ্চি করা হয়েছে।

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানা যায়, রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা এখন একেবারেই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল ১০টায় এই হ্রদের পানির উচ্চতা ১০৮.৮৪ এমএসএল (মিনস সি লেভেল) রেকর্ড করা হয়েছে। যা এর বিপদসীমার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ সময় কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। অপরদিকে গেট খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক ফিট পানি নিষ্কাশন হচ্ছে।

আরও পড়ুন: ভেঙে গেল মুছাপুর রেগুলেট

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানান, এ সময় পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা