সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশালগামী যাত্রীবাহী পরিবহন যমুনা লাইন ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। এ সময় হতাহতদের সকলেই থ্রি হুইলারের যাত্রী ছিলেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা, নিহত ২

রোববার (২৫ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার মাহিলারা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল-ঢাকার উদ্দেশে রওনা দেওয়া যমুনা লাইনের ১টি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ১টি থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ নারী ও ১ শিশুর মৃত্যু হয়। এছাড়াও থ্রি হুইলারে থাকা আরও ৫ যাত্রী আহত হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

তিনি আরও জানান, এই ঘটনায় ঘাতক যমুনা লাইনের বাসটি জব্দ ও এর তার চালক সুজনকে আটক করা হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা