সংগৃহিত ছবি
সারাদেশ

হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে দুই পক্ষের বিরোধের জেরে খুন হওয়া জাহিদ মোল্যা (৪৪) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: সাপের কামড়ে হাসপাতালে ৩৫ জন

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে সদর থানার বেঙ্গা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে।

গ্রেফকাররকৃত হলেন- বেঙ্গা বেরইল গ্রামের হাছেদ আলীর ছেলে মো. সাজ্জাদ হোসেন এবং একই গ্রামের আজম মোল্যার ছেলে মতিয়ার রহমান (৩৫)।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ জুন দুপুরে মাগুরা সদরে রাঘবদাইড় ইউনিয়নের বেঙ্গা বেরইল গ্রামে গ্রাম্য দলাদলি এবং পূর্ব শত্রুতার কারণে আসামীরা প্রতিপক্ষদের খুন করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের মধ্যে মহড়া দিতে থাকে। এসময় চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশি আবদুল কুদ্দুস মোল্যার ছেলে জাহিদুল ঘর হতে বের হয়ে আসলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জাহিদুলের মা বাদী হয়ে ২১ জুন ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৮/১০ জনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা