সংগৃহীত ছবি
সারাদেশ

বন্যার পানিতে কিশোরীর মৃত্যু

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার পানিতে গোসল করতে নেমে রুষা চাকমা নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ মানুষ, মৃত্যু ১৮

শনিবার (২৪ আগষ্ট) বিকালে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মামুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার মেরুং ইউপি'র কাবুল্যা কার্বারীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত একই গ্রামের বাসিন্দা পল্টু চাকমার মেয়ে।

আরও পড়ুন : রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধ

মেরুং ইউপি'সদস্য শান্তি চাকমা জানান, পানি জমে থাকায় রুষা চাকমা বন্ধুদের নিয়ে বন্যার পানিতে গোসল করতে নেমে পড়ে। পানির স্রোত থাকায় হঠাৎ করে তলিয়ে যায়। পরে স্থনীয়দের সহযোগিতায় পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ জানান, বন্যার পানিতে শিশুটির মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক মহোদয় নিহত রুষা চাকমার বাড়িতে যাবেন এবং তার পরিবারকে সহায়তা করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা