সংগৃহিত ছবি
সারাদেশ

১৬ বছরে রাষ্ট্রের সব অঙ্গ ধ্বংস হয়েছে

জেলা প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সব সিস্টেম রিফর্ম করা হবে।ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে নষ্ট করেছে। আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, যেখানে গত ১৬ বছর রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অকার্যকর করে রাখা হয়েছে। আমরা একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

শুক্রবার (২৩ আগস্ট) রাত ৯টায় নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন, নোয়াখালী উপকূলীয় অঞ্চল। এখানকার মানুষ বন্যার সঙ্গে খুব একটা পরিচিত না। তবে, উপকূলের প্রাকৃতিক দুর্যোগ, যেমন: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের বিষয়ে তারা সচেতন। উদ্ধারকাজে সবার কিছুটা বেগ পেতে হচ্ছে। আমরা সবাই মিলে কাজ করব। অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই। আমরা বলছি, সিস্টেম রিফর্ম করব। কেউ যদি তার ঊর্ধ্বতনকে অনিয়ম করতে দেখেন, তাহলে তিনিও করবেন, এটাই স্বাভাবিক। তাই, ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। বর্তমানে যে পরিস্থিতি, সেটা যাওয়ার পর আমরা সিস্টেম রিফর্মেশনে হাত দেবো। ছাত্ররা সিস্টেম রিফর্মেশনের জন্য রক্ত দিয়েছে। শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়।

আরও পড়ুন: কমতে শুরু করেছে পানি

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ১৬ পদাতিক ডিভিশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা