সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪০ কি.মি এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেনে এই সড়কে যাতায়াত করা যাত্রী ও চালকরা।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত এই মহাসড়কে পানি দেখা গেছে। এ সময় জানা যায়, ফেনীর মুহুরীগঞ্জ-কুমিল্লা পর্যন্ত মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। এ জন্যই এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: ট্রাক খাদে পড়ে নিহত ২

এদিকে দেখা যায়, এই মহাসড়কের ঢাকামুখী লেনের মিরসরাই সদর-ফেনী পর্যন্ত হাজারও গাড়ি আটকা রয়েছে। এ সময় উল্টোপথে ত্রাণবাহী গাড়ি গুরোকে যাওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে। এতে আবার অনেক গাড়ি যানজটে আটকা রয়েছে।

এ সময় এক ট্রাক চালক বলেন, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহর-ঢাকার উদ্দেশ্যে মাল বোঝায় করে রওয়ানা দিয়েছি। এতক্ষণে ঢাকা পৌঁছানোর কথা, তবে এখনো মুহুরীগঞ্জেই আটকা রয়েছি।

এরপর আরেক চালক আরিয়ান রাব্বি জানান, এই সড়কে প্রায় ১৫ ঘণ্টা আটকা রয়েছি। এদিকে সকল হোটেল বন্ধ থাকায় কোনো খাবার পাচ্ছি না। কখন ঢাকায় পৌঁছাবো তা এখনো বুঝতেছিনা।

আরও পড়ুন: গাড়ির চাপায় ২ বন্ধু নিহত

এক যাত্রীবাহী গাড়ির চালক জানান, মহাসড়কে ঘণটার পর ঘণ্টা যাত্রী নিয়ে বসে আছি। এদিকে যাত্রীরা অনেক কষ্টে আছেন। এখন চট্টগ্রামও ফিরে যেতে পারছি না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা