সংগৃহীত ছবি
সারাদেশ

গাড়ির চাপায় ২ বন্ধু নিহত

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী বাবু মাতুব্বর (২৩) ও ওবায়দুর মিয়া (২২) নামে ২ বন্ধু নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলের অপর ১ আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: কক্সবাজার-সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় র আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে সিসিবিএল তেলের পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি, মোটরসাইকেলের চালক ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুলনা গ্রামের ঝিল্লু মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২৩)। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চান্দ্রা গ্রামের মোকসেদ মিয়ার ছেলে ওবায়দুর মিয়া (২২)।

আহত আরোহী, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু ঐ তরুণের নাম এখনও জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু মাতব্বর অপর ২ তরুণকে নিয়ে ভাঙ্গা উপজেলা সদর বাজার থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এরপর পথে সুয়াদি গ্রামের সিসিবিএল তেলের পাম্পের কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত ১টি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এই সময় ঘটনাস্থলেই ঐ ২ বন্ধু নিহত হয়। এদিকে মোটরসাইকেলের ওপর ১ আরোহীকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা এবং সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: পাহাড়ধস ও বন্যায় পরিস্থিতির অবনতি

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নিহত ২ বন্ধুর লাশ হাইওয়ে থানায় নিয়ে রাখা হয়েছে। এই ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা