সংগৃহীত ছবি
সারাদেশ

কক্সবাজার-সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: দেশের বন্যা পরিস্থিতির অবনতির কারণে কক্সবাজারের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকেই কক্সবাজার আইকনিক রেলস্টেশন হতে ১টি ট্রেনও ছেড়ে যায়নি।

আরও পড়ুন: চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মেহেদী হাসান বলেন, সারাদেশে বন্যার পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ফেনী ও কুমিল্লা অংশ পানির নিচে রয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কারণে কক্সবাজার থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় টিকিটের ভাড়াও ফেরত দেওয়া হয়েছে। অপরদিকে ট্রেন না ছাড়ায় স্টেশনে ভিড় করছেন যাত্রীরা।

এদিকে ১ পর্যটক জানান, বৃহস্পতিবার সকাল থেকেই এই স্টেশনে বসে আছি। এ সময় এই স্টেশন থেকে কোনো ধরনের ট্রেন ছাড়েনি। এরপর দুপুরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা থাকলেও পরে তা ছাড়েনি। এর ফলে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

আরও পড়ুন: নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ

আরেক পর্যটক বলেন, এই দুর্যোগের কারণে কক্সবাজার থেকে ট্রেন ও বাস চলাচল বন্ধ। আজকে অবশ্যই আমাকে ঢাকায় ফেরা লাগবে। কী করবো এখন। সাথে থাকা টাকাও এখন শেষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা