সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক খাদে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জে ১টি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফানু (৪৫) ও আব্দুর রাজ্জাক খুদু (৪৬) নামে ২ শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টায় শিবগঞ্জ উপজেলার সোনাপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

নিহত শ্রমিকরা হলো, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলী ছেলে এবং একই এলাকার হেরাস আলীর ছেলে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরি কিবরিয়া বলেন, সিমেন্টবোঝাই ১টি ট্রাক সোনাপুর বাজারের ১টি দোকানে কিছু সিমেন্ট নামানোর পরে, আরেকটি দোকানে যাবার সময় সোনাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এই সময় ট্রাকের ওপরে থাকা ২ শ্রমিক ফানু ও খুদু মারা যায়।

আরও পড়ুন: গাড়ির চাপায় ২ বন্ধু নিহত

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এরপর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা