সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইলে আখক্ষেতে শিয়াল মারার একটি ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২

নিহতরা হলো- টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের বাসিন্দা কৃষক আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার মৃত কৃষক আরশেদ আলী তার আখক্ষেতে চুরি ঠেকাতে এবং শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের ৪ পাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। এর পরে সকালে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ক্ষেতে গেলে প্রথমে তার স্ত্রী রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্বামী আরশেদ তার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এর ফলে ঘটনাস্থলেই তাদের ২ জনের মৃত্যু হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ বলেন, কৃষক আরশেদ তার আখক্ষেতে চুরি ঠেকাতে এবং শিয়ালের হাত থেকে তার ক্ষেত রক্ষা করতে ক্ষেতের ৪ পাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। এর পরে সকালে তারা বিদ্যুৎ সং‌যোগ বন্ধ না ক‌রে ক্ষেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনই মারা যায়।

আরও পড়ুন: বন্যায় ভেসে এলো লাশ

ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল খান জানান, এই ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার ক‌রা হ‌য়েছে। এরপর আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা