সারাদেশ

শেখ হাসিনা একটি আদর্শের নাম

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাবেক সহ-সভাপতি, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।

আরও পড়ুন : বোয়ালমারীতে শেখ হাসিনার জন্মদিনে মিলাদ মাহফিল

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের তার নিজ বাড়ির সামনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, বঙ্গবন্ধু যেমন একটি দর্শন, একটি আদর্শ, ঠিক তেমনি শেখ হাসিনাও একটি দর্শন ও আদর্শের নাম। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ হতো না। ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের অগ্রযাত্রা ও অবিশ্বাস্য উন্নয়ন হতো না। তাই আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা