সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ধাক্কায় নিহত ২ 

জেলা প্রতিনিধি: জয়পুরহাট রেলওয়ে স্টেশনে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ২ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

মারা যাওয়া ১ ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম শরিফুল ইসলাম (৩২)। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কাদিকোলা এলাকার বাসিন্দা তিনি। সুপারস্টার কোম্পানির বগুড়া ডিপোতে চাকরি করেন। অন্য ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ১ নম্বর লাইনে দাঁড়ায়। ৫ মিনিটের জন্য বিরতি দিয়ে ট্রেনটি আক্কেলপুর স্টেশনের অভিমুখে যাত্রা করে। এসময় চলন্ত ট্রেন থেকে ২ ব্যক্তি পড়ে যান। ১ জন লাইনে পড়ে ট্রেনে কাটা পড়েন। অন্যজন প্ল্যাটফর্মে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ড করে। রাজশাহী যাওয়ার পথে শরিফুল মারা যায়।

আরও পড়ুন: সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

জয়পুরহাট রেলওয়ে পুলিশ ক্যাম্পের এটিএসআই গোলাম মওলা জানান, মারা যাওয়া ১ ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে মারা যাওয়া ঐ ব্যক্তির কাছে যে ব্যাগ পাওয়া যায় সেখানে শরিফুলের ছবি, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড ছিল। ঐ সূত্র ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে সে মারা যায়।

খায়রুল ইসলাম শরিফুলের বড় ভাই বলেন, শরিফুল সুপারস্টার কোম্পানির বগুড়া ডিপোতে চাকরি করতো। ২০টি থানার দায়িত্বে সে ছিল। কোনো কাজে ট্রেনে চড়ে অন্য কোথাও যাচ্ছিল কীনা তা বলতে পারছি না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা