সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আরও পড়ুন : আ’লীগ না থাকলে দেশ অন্ধকারে যাবে

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার সময় দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে রবিউল ইসলাম নামের এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহত রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ভারী বৃষ্টি ও বন্যা, নিহত ১১

ঠাকুরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, রবিউল ইসলামসহ ৩-৪ জন গরু ব্যবসায়ী বুধবার সন্ধ্যায় অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের রাঙ্গিয়ারপোতা গ্রামে গরু আনতে যান। রাত ১২টার দিকে গরু নিয়ে ফেরার সময় ঠাকুরপুর সীমান্তের ৯২ নম্বর মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল ইসলাম। এসময় রবিউল ইসলামের সহযোগীরা পালিয়ে এসে প্রাণে রক্ষা পান।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার মাহাবুর রহমান জানান, রবিউল হক অবৈধভাবে মালামাল পারাপার করতেন বলে শুনেছি। গতরাতে মালামাল পারাপার করতে ভারতে গেলে ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন তিনি।

আরও পড়ুন : আমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই

কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, রবিউল ইসলামের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলা হাসপাতালে রাখা আছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, ঠাকুরপুর সীমান্তে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিষয়টি নিশ্চিত হয়েছি। মরদেহ হস্তান্তর কখন হবে সেটা পরে জানানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা