ছবি-সংগৃহীত
সারাদেশ

পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি পুকুর থেকে উসমান ওরফে বাগান (২০) নামের এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ীয়া ইউনিয়নের মহিমাননগর গ্রামের সেলিম মোল্যা পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত উসমান লোহাগাড়া উপজেলার মাকড়াইল গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন।

ঐএলাকার ইউনিয়ন চেয়ারম্যান লাবু মিয়া বলেন, উসমান শারিরীক ভাবে প্রতিবন্ধী ছিলেন। মৃগী রোগ থাকার কারণে মাঝে মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

মঙ্গলবার ভিক্ষা করতে বের হলে আর বাড়িতে ফেরে নাই। বৃহস্পতিবার সকালে মহম্মদপুর উপজেলার মহিমানগর সেলিম মোল্যার পুকুরে পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে।

মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা