ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি: মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে শোভাযাত্রা ও মহাসমাবেশ

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ র‌্যালি বের হয়।

র‌্যালিটি রামনাথহাট ও রুহিয়া কর্ণফূলি সিনেমা হল হয়ে রুহিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুহিয়া চৌরাস্তায় এসে শেষ হয়।

এ সময় আলহাজ্জ আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছারছিনা দরবার শরিফের রংপুর বিভাগীয় মুবাল্লীগ আলহাজ্জ বসির আহম্মদ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুজাহারুল ইসলাম, সুপার মহিউল ইসলাম, সুপার খাদেমুল ইসলাম, মওলানা মহিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা