ছবি-সংগৃহীত
সারাদেশ

মোংলায় জাহাজ কর্মচারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় পশু নদীতে এক জাহাজ কর্মচারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : চকরিয়ায় বাসচাপায় নিহত ২

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ডেল্টা এলপিজি লিমিটেডের জেটি এলাকায় নদীতে নেমে নিখোঁজ হন জাবের আহম্মেদ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বন্দরের নির্মাণাধীন সাইফ পোর্ট জেটি এলাকা থেকে ৩৬ ঘণ্টা পর লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাবের সিলেট সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তরুণ মিয়ার ছেলে। ২০২২ সালের ১ জুলাই থেকে তিনি ঐ জাহাজের গ্রিজার পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

(ডেল্টা-১) নামের জাহাজটি মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি খালাস করতে এসেছিল।

মোংলা ফায়ার সার্ভিসের (ইপিজেড) স্টেশন অফিসার আরদেশ আলী বলেছেন, জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে তারা মোংলার কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা