ফাইল ছবি
সারাদেশ

রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম, বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে দেশের আলোচিত ও বৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকায় পৌঁছেছে।

আরও পড়ুন: দেশে ফিরলেন সেনাপ্রধান

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এটি ঢাকা থেকে সড়কপথে পাবনার ঈশ্বরদীতে নেওয়া হচ্ছে। এ কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ঢাকা-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সীন জানান, পাবনা-ঢাকা রুটের বঙ্গবন্ধু সেতুতে যানজট হয়ে থাকে। এতে ইউরেনিয়াম বহনকারী যানবাহন আসতে সমস্যা হতে পারে। এ জন্য যানজটমুক্ত রাখতে শুক্রবার ভোর ৫ টা থেকে সড়কটিতে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

তিনি আরও জানান, প্রকল্প এলাকায় ইউরেনিয়াম পৌঁছে গেলে বাস চালাচল শুরু হবে। বিকল্প হিসেবে এ সময় পাবনার কাজীরহাট ফেরিঘাট থেকে আরিচা হয়ে ঢাকায় চলাচল করা যাবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান সফলভাবে দেশে পৌঁছায়। তেজস্ক্রিয় জ্বালানি বহনকারী একটি রুশ চার্টার্ড বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা