ছবি: সংগৃহীত
সারাদেশ

মোংলায় এতিমদের মাঝে খাবার বিতরণ

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের মোংলায় কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতারণ করেছেন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী ইজারাদার।

আরও পড়ুন: মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এতিমদের মাঝে খাবার বিতারণ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মোংলা প্রতিটি মসজিদ-মাদ্রাসায় “বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সাঃ)” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম, বাস চলাচল বন্ধ

বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে মোংলা সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল আসনের মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী তার নিজ উদ্যোগে জরিনা কুলসুম এতিম খানায় দোয়া মাহফিলের আয়োজন করেন।

দুপুরে তিনি দোয়া মাহফিলে অংশ নিয়ে সকল এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতারণ করেন এবং নিজেও তাদের সাথে খাবার গ্রহণ করেন।

আরও পড়ুন: ঢাকাসহ ১৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা

এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আকরাম হোসেন, মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী ইজারাদার, ব্যাবসায়ী আল-আমিনসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

আলোচনা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অংশ হিসাবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এতিম শিশুরা কোরআন খতম করে দোয়া ও মোনাজাত করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা