সংগৃহীত
সারাদেশ

পুকুরে মিলল ২ শিশুর মর‌দেহ

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার সখীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর মীম আক্তার (৯) ও ঝুমার আক্তার (৯) নামের ২ শিশুর মর‌দেহ পুকুর থে‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

শনিবার (১৬ সে‌প্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে ২ শিশুর মর‌দেহ উদ্ধার করা হয়। নিহত মীম ঐ এলাকার কামরুল হাসানের মেয়ে ও ঝুমা বাবুল মিয়ার মেয়ে। তারা ২ জন হতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

এর আগে সখীপু‌রে সপ্তাহখা‌নের ব্যবধানে আরও ২ শিশুর মর‌দেহ উদ্ধার হওয়াই উপজেলা জু‌ড়ে চরম আতঙ্কে বিরাজ করছে।

শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের খাবার খেয়ে মীম ও ঝুমা খেলতে বের হয়। সন্ধ্যার পরও তারা বাড়ি ফেরেনি। এরপর থেকে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করলে, রাত পৌনে ১০টা পর্যন্ত খোঁজ না পে‌য়ে বাড়ির উত্তর পাশে পুকুরে জাল দিয়ে খোঁজাখুঁজির পর তাদের মর‌দেহ পায়।

আরও পড়ুন: সুন্দরবনে বাড়ছে পর্যটন কেন্দ্র

শনিবার সন্ধ্যার পর ঐ ২ শিশুর ছবিসহ নিখোঁজের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। গত ৮ সেপ্টেম্বর উপজেলার দাড়িয়াপুর গ্রামে ৯ বছরের শিশু সামিয়াকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। পুনরায় একই বয়সের শিশু মীম ও ঝুমা নিখোঁজের খবরটি উপজেলাবাসীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করছে।

হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন খান জানান, ঘটনা জানতে পেরেই আমরা এলাকায় মাইকিং করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও খোঁজাখুঁজি করি। পরে পুকুর থেকে তাদের মর‌দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মা-মেয়ের মরদেহ উদ্ধার

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা