সংগৃহীত
সারাদেশ

সাংবাদিকের মায়ের মরদেহ উদ্ধার 

জেলা প্রতি‌নি‌ধি: টাঙ্গাইল জেলার ভূঞাপুরে নিজের বসতঘর থে‌কে সুলতানা সুরাইয়া নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সুদের টাকার জন্য কৃষককে নির্যাতন

নিহত সুলতানা সুরাইয়া ইং‌রে‌জি দৈ‌নিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা ও পশ্চিম ভুঞাপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পু‌লিশ।

স্থানীয়রা বলছে, পশ্চিম ভূঞাপুর এলাকায় একাই থাকতেন সুলতানা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তার ফোন বন্ধ পেয়ে বাড়িতে গি‌য়ে ঘরের লাইট জ্বালানো ও ফ্যানের শব্দে সন্দেহ হওয়ায় গেট টপকে ঘরে উঁকি দিয়ে ঘ‌রের মেঝেতে গলাকাটা নিথর মরদেহ পড়ে থাকতে দেখে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আবু সা‌য়েম জানান, মা একাই থাক‌তেন বা‌ড়ি‌তে। কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না তার। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ক‌রে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কর‌ছি।

ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা একদিন আগে তাকে হত্যা ক‌রে ফে‌লে রেখে গে‌ছে। ময়নাতদ‌ন্তের জন্য মরদেহ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদন্ত করে দোষী‌দের আইনের আওতায় আনা হ‌বে। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা