ছবি: সংগৃহীত
সারাদেশ

সার্বজনীন পেনশন সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেছেন, সরকার সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে, যা এই সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ।

আরও পড়ুন: সুদের টাকার জন্য কৃষককে নির্যাতন

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সুধীজনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, সুন্দরবনসংলগ্ন শরণখোলা পর্যটনের জন্য একটি অপার সম্ভাবনাময় উপজেলা। এ পর্যটন খাতকে বিকশিত করতে বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: শেষ হলো জাতীয় সংসদের অধিবেশন

এর আগে জেলা প্রশাসক শরণখোলা থানা, ধানসাগর ইউনয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস, রায়েন্দা ইউনিয়ন ভূমি অফিস, যাদব মাস্টার বাড়ি কমিউনিটি ক্লিনিক ও নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জাইকা কর্মকর্তা রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামন মিলন, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খাঁন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন বাদশা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, অধ্যক্ষ আঃ জলিল আনোয়ারী, প্রধান শিক্ষক নান্না মিয়া, ধানসাগরের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, আওয়ামী লীগ নেতা তপু বিশ্বাস ও রায়েন্দা বাজার কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান তালুকদার বাবুল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা