সংগৃহীত
সারাদেশ

রামপালে এলো আরও কয়লা

জেলা প্রতিনিধি: এমভি জেইল অব শহর নামক একটি বাণিজ্যিক জাহাজটি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে।

আরও পড়ুন: চবিতে ধর্মঘট, শাটল ট্রেন চলাচল বন্ধ

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে ঐ বাণিজ্যিক জাহাজটি। ইতোমধ্যেই জাহাজটির কয়লা নামানো শুরু হয়েছে।

এর আগে জাহাজটি ১৫ আগস্ট ইন্দোনেশিয়া বন্দর থেকে ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে জাহাজটি চট্রগ্রাম বন্দরে ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাস করেছে। পরবর্তীতে অবশিষ্ট ২৯ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা আসে।

আরও পড়ুন: মোরেলগঞ্জে যুবকের আত্মহত্যা

স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, আজ সকালে নোঙ্গর করা জাহাজ থেকে কয়লা নামানো শুরু হয়েছে। নামানো শেষে লাইটার জাহাজে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে।

এর আগে গেল ২৮ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল এই বাণিজ্যিক জাহাজটি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা