সংগৃহীত
সারাদেশ

এমপি খুরশিদ আলম আর নেই

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার সাবেক সংসদ সদস্য চৌধুরী খুরশিদ আলম (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন: ডাকাত দলের ৪ সদস্য আটক

শনিবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ এমপি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খুরশিদ আলমের মৃত্যুতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাসের সংঘর্ষ আহত ১৫

মৃত্য খুরশিদ আলম লক্ষ্মীপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন তিনি। ১৯৮৬-৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি থেকে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। এছাড়াও লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সাবেক সভাপতি।

পরিবার সূত্রে জানা গেছে, খুরশিদ আলম সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মদিন উল্যাহ বটু চৌধুরীর বড় ছেলে। বার্ধক্যজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হলে, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মরদেহ পৌর শহরের পারিবারিক কবরস্থানে এই এমপির মরদেহ দাফন করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা