সারাদেশ

খন্দকার আসাদুজ্জামানের স্মরণে ফুটবল ম্যাচ

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক অর্থসচিব, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ৩ বারের সাবেক সাংসদ খন্দকার আসাদুজ্জামান খন্দকার আসাদুজ্জামান স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মরক্কোতে ভূমিকম্পে নিহত বেড়ে ৮২০

শুক্রবার (৮ সেপ্টেম্বর) উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচীতে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

এতে ফ্লায়ার্স স্পোর্টস এফ.সি বনাম মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি অংশগ্রহণ করে।

আরও পড়ুন : সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শক উপস্থিতি ছিল, মুখরিত ছিল চারপাশ। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে হওয়ার পরে মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি একাডেমি ফুটবল দলকে (পেনাল্টি ৪-৩) পরাজিত করে ফ্লায়ার্স স্পোর্টস এফ.সি দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির ও বিশিষ্ট সমাজ সেবক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য খন্দকার মশিউজ্জামান রোমেল।

আরও পড়ুন : বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিঞা, মোঃ আনিছুর রহমান তালুকদার হিরা চেয়ারম্যান, ৮নং হেমনগর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগ, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, মোঃ সুরুজ্জামান সুরুজ সাবেক জি. এস ইব্রাহিম খাঁ সরকারি কলেজ ছাত্র সংসদ, গোপালপুর বিআরডিবির সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খন্দকার মশিউজ্জামান রোমেল সাহেবের সহধর্মিণী সাজেদা জামান ও তার দুই ছেলে খন্দকার আশিকুজ্জামান বিকাশ। খন্দকার আরশাদুজ্জামান বিনয়সহ এছাড়া গোপালপুর-ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা