সংগৃহীত
সারাদেশ

শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গায় জয়া মজুমদার (২২) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাঠগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

আরও পড়ুন: আলুর মজুদ বেশি, তবুও চড়া দাম

পুলিশের ধারণ পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

নিহত জয়া পতেঙ্গার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামীর নাম সুজিত মজুমদার।

আরও পড়ুন: শরীয়তপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, শুক্রবার রাতে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে স্বামীর সাথে ঝগড়ার জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এই বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা