প্রতীকী ছবি
সারাদেশ

মেঘনায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

জেলা প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব‍্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আরও পড়ুন : ঋণের চাপে যুবকের আত্মহত্যা

শুক্রবার (৯ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের পশ্চিম পাড়ার মেঘনা নদী থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

আলোকবালী ইউনিয়ন পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এস আই ইউসুফ আলী খান বলেন, খোদাদিলার পশ্চিম পাড়ায় একটি মরদেহ পানিতে ভাসছে দেখে করিমপুর নৌ পুলিশ ফাঁড়িকে সংবাদ দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন : পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুল ইসলাম জানিয়েছেন, অজ্ঞাত ব‍্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমএ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা