সারাদেশ

ঋণের চাপে যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : প্রথম ৯ ঘণ্টায় মিলল ৬৩২ মরদেহ

নিহত মাসুদ আলম (৩৮) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আলী আজমের ছেলে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কুতুবপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : মিয়ানমারে সংঘর্ষ, ৫০ জান্তা সেনা নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবার অগোচরে ভোর রাতের দিকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মাসুদ। নিহতের ছেলে জিদান (১১) মক্তবে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখতে পায় তার পিতার ঝুলন্ত লাশ। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসে। জানা যায়, মাসুদ আলম এলাকায় অনেকের কাছ থেকে ঋণ নিয়ে সময় মত পরিশোধ করতে পারে নাই। দেনার টাকা পরিশোধ করতে না পারায় স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটির কারণে সে আত্মহত্যা করে।

বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কাজী মো. হাসান কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা