সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিখোঁজের চার দিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ও দুপুরের দিকে উপজেলার নিমতলী এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের আবু তাহেরের ছেলে মো. হকসাব (৩৪) ও তার ভাই মো. এরশাদ (৩৬)। তারা পেশায় জেলে ছিল।

আরও পড়ুন : শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে টহল দেওয়ার সময় ভাসমান অবস্থায় হকসাবের মরদেহটি দেখতে পায়। পরে উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসে। গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে রহিম মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। এতে নিহত হকসাব সহ ১৬ মাঝি মাল্লার সবাই নিখোঁজ ছিল। একই দিন দুপুরে স্থানীয়রা তার ভাই মো. এরশাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে গত রোববার সকালে স্থানীয় জেলেরা ১০ জনকে জীবিত উদ্ধার করে। এর আগে, অন্য একটি ট্রলার আরো দুই জনকে জীবিত উদ্ধার করে। রহিম মাঝির ট্রলারের এখনো দুইজন নিখোঁজ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা বলেন, বৈরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনা নদীতে নিখোঁজের পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। আরেক ভাইয়ের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা