সংগৃহীত
সারাদেশ

ডাকাত দলের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি করতে থাকা একটি চক্রের ৪ জনকে আটক করেছে।

আরও পড়ুন: খন্দকার আসাদুজ্জামানের স্মরণে ফুটবল ম্যাচ

শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের জোরারগঞ্জের বারইয়ারহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র, ১ টি কার্তুজ, ৩৪টি অটোরিকশার ব্যাটারি ও ১ টি পিকআপসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।


আটককৃতরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. শাহ আলমের ছেলে মো. হক (২৩), একই উপজেলার আলমগীর হোসেনের ছেলে সাইফুল হক ওরফে রনি (২৪), নারায়ণগঞ্জ জেলার আবদুর রহিমের ছেলে চাঁন মিয়া (২৮) ও সুনামগঞ্জ জেলার তারা মিয়ার ছেলে সিজিল মিয়া ওরফে সোহাগ (৩০)।

আরও পড়ুন: শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

র‍্যাব জানায়, আটকরা মহাসড়ক ও আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত ছিল। এই দলের বেশিরভাগ সদস্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী সাধারণ মানুষের চলাচলের স্থানে পথচারীকে আটকে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা নিয়ে নেয়।

পরে এসকল মালামাল তারা ঢাকায় নিয়ে বিক্রি করে। আটক মো. হকের বিরুদ্ধে চট্টগ্রামের জোরারগঞ্জ ও সীতাকুণ্ড থানায় ডাকাতি, মাদক, চুরি, হত্যাচেষ্টা ও অস্ত্রসহ মোট ২০টি মামলা রয়েছে। এছাড়া সাইফুল হক ওরফে রনির বিরুদ্ধেও জোরারগঞ্জ থানায় চুরি, হত্যাচেষ্টা ও মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে।

আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির কথা স্বীকার করেছেন। জব্দকৃত মালামালসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা