সংগৃহীত
সারাদেশ

ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ


জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শিবগঞ্জে এক মাদ্রাসাছাত্রীকে (১৮) ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক সাইফুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: গাইবান্ধায় পিস্তল-গুলিসহ গ্রেফতার ৩

শনিবার (৯ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত সাইফুল আটমূল ইউনিয়নের নান্দুরা আকইল পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের সময় মাদ্রাসাছাত্রী বাড়িতে একা ছিল। সে সময় সাইফুল তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী জ্ঞান হারিয়ে ফেললে বাড়িতে থাকা চটের বস্তা ও কাপড়চোপড় তার শরীরের উপর দিয়ে তাতে সয়াবিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান সাইফুল।

আরও পড়ুন: ডাকাত দলের ৪ সদস্য আটক

তিনি বলেন, একপর্যায়ে ঐ ছাত্রীর জ্ঞান ফিরলে সে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জিল্লুর রহমান জানান, এ ঘটনায় বিকেলে সাইফুল ইসলামকে আটক করা হয়। রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা