সারাদেশ

মোরেলগঞ্জে যুবকের আত্মহত্যা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে মামুন শেখ (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাসের সংঘর্ষ আহত ১৫

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পূর্ব সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামুন শেখ ওই গ্রামের মৃত ফারুক শেখ এর ছেলে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছেন।

আরও পড়ুন : গাইবান্ধায় পিস্তল-গুলিসহ গ্রেফতার ৩

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা