সারাদেশ

টাকা ফেরত চাওয়ায় মারপিট, আহত ৩

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় পাওনাদারসহ তার ভাই ও একজন প্রতিবেশিকে বেদম মারপিট করে আহত করেছে এক ইউপি সদস্য, তার তিন ছেলে ও ইউপি সদস্যের সাথে থাকা সন্ত্রাসীরা।

আরও পড়ুন : শেখ হাসিনার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে

শুক্রবার বিকেলে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের স্থানীয় রামপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার রামপুর গ্রামের মইজউদ্দীনের ছেলে সার ব্যবসায়ী উজ্জ্বল হোসেন (২৭), আরিফুল ইসলাম লাল (২৫) ও ইউসুফের ছেলে রাজু (৩৪)।

আরও পড়ুন : একদিনে আরও ১৫ জনের প্রাণহানি

আহত উজ্জ্বল হোসেন বলেন, আমি একজন সার ব্যবসায়ী। গত ২৪ জুন শার্শার উলাশী ইউনিয়নের ইউপি সদস্য সুলতান আহম্মেদ বাদশার ছেলে লতা আহম্মেদ আমার কাছ থেকে ৩১ হাজার টাকা ৭ দিনের জন্য ধার নেয়। পরে উক্ত টাকা চাইলে বিভিন্ন প্রকার টালবাহানা শুরু করে। আমি আজ সকালে লতার কাছে টাকা ফেরত দেওয়ার জন্য তাকে অনুরোধ করি। এসময় সে কিছু না বলে চলে যায়। পরে বিকেলের দিকে ইউপি সদস্য সুলতান আহম্মেদ বাদশা, তার ছেলে লতা, কাজল, মানিক এবং তার সাথে থাকা কামরুলের ছেলে সন্ত্রাসী লাইন ও মোসলেমের ছেলে তৌফিক রডসহ লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা চালালে আমার ভাই লাল ও প্রতিবেশি রাজু উদ্ধারের জন্য এগিয়ে এলে তাদেরও বেদম মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমাকে ও রাজুকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং লালের অবস্থা বেশি ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে শার্শার উলাশী ইউনিয়নের ইউপি সদস্য সুলতান আহম্মেদ বাদশার মুঠো ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন : স্বাস্থ্যসেবায় যুক্তদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা