সারাদেশ

অপহরণের পর শিশুর লাশ উদ্ধার

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে মুক্তিপণের দুই দিন পর ড্রেন থেকে মিললো তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়ার (৯) গলাকাটা ও মুখমণ্ডল বিকৃতি লাশ।

আরও পড়ুন : পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়া গ্রামের গুইয়ার বাইদ এলাকার ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ।

নিহত শিশুর সামিয়া দাড়িয়াপুর উত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং সে একই গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে। সামিয়া বুধবার সকাল ১০টার দিকে সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অপহৃত হন। এ ঘটনায় বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর বাবা রঞ্জু মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সখীপুর থানায় মামলা করেন।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় অজ্ঞাত লাশ উদ্ধার

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার শুভ জন্মাষ্টমীর সরকারি বিদ্যালয় বন্ধ ছিল। ওইদিন সকাল সাড়ে সাতটার দিকে এক কিলোমিটার দূরে ওই বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়েন সামিয়া। প্রাইভেট শেষে সকাল ১০টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ২০০ মিটার দূরে গুইয়ার বাইদ এলাকা থেকে সামিয়া অপহৃত হন। সহপাঠীরা স্থানীয় একটি দোকানে কেনাকাটা করতে দেরি করায় ওই শিশুটি একাই বাড়ি ফিরছিল। এদিকে অতিরিক্ত সময় পার হওয়ার পরও বাড়ি না পৌঁছায় ওইদিন বেলা ১১টার দিকে ওই শিক্ষার্থীর মা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মোবাইলে ফোন দেন। শিক্ষক জানান, সামিয়া প্রাইভেট শেষ করে অনেক আগেই চলে গেছে। এ খবরে ওই শিক্ষার্থীর মা মেয়েকে খুঁজতে বাড়ি থেকে বের হলে রাস্তার মাঝামাঝি এলাকায় পৌঁছলে তার মেয়ের জুতা পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই তার মোবাইল ফোনে একটি অডিওবার্তা আসে। ওই অডিওবার্তায় পাঁচ লাখ টাকা ‘মুক্তিপণ’ দাবি করা হয়। অডিওবার্তায় বলা হয়, 'আসসালামু আলাইকুম। আপনার মেয়ে ভালো আছে। টাঙ্গাইলে আছে, আজকের মধ্যে পাঁচ লাখ টাকা দিলে মেয়ে পাবেন। বিষয়টি পুলিশ ও এলাকার কাউকে জানাবেন না। জানালে আপনার মেয়ের ক্ষতি হবে।’

এদিকে স্থানীয় লোকজন শুক্রবার বেলা ১১টার দিকে ওই মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দিন, টাঙ্গাইল ডিবি পুলিশের ইনচার্জ (দক্ষিণ) মো. হেলাল উদ্দিন বিপিএম, থানার ওসি রেজাউল করিম।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ড্রেনের মধ্যে মাটি দিয়ে পুতে রাখা ও মুখ বিকৃত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা